সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

শার্শায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫

সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি একটি পথসভা ও সুধী সমাবেশে অংশ নেন।

কর্মসূচি শেষে তিনি দুপুর ১২টা ১৫ মিনিটে সড়কপথে যশোর সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি কিছু সময় বিশ্রাম ও বিরতি নেন।

বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রতীক্ষিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। এরপর বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দিনের কর্মসূচি শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে আকাশপথে যাত্রা করেন। সন্ধ্যা ৭টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top