মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৯
সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি-কে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ বিভাগে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। একই দিনে আরেক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া-কে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।