মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৬

সংগৃহীত

হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারীদের জন্য ‘নুসুক কার্ড’ বহন করা বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়, মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের পূর্বশর্ত হিসেবে এই কার্ড ব্যবহার করা হবে। তাই হাজি ও ওমরাহ যাত্রীদের সবসময় এটি সঙ্গে রাখতে হবে।

মন্ত্রণালয় জানায়, ‘নুসুক কার্ড’ সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ, যা হজ ও ওমরাহ যাত্রীদের পরিচয় ও অনুমতিপত্র হিসেবে কাজ করে। এর মাধ্যমে পবিত্র স্থানসমূহে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আগামী হজ মৌসুমকে সামনে রেখে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলের মাধ্যমে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে হজ ফ্লাইট কার্যক্রমও শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরদিন শনিবার প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায়। প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছেছেন বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top