দ্রুত স্বাভাবিক হবে ভারত–বাংলাদেশ ভিসা কার্যক্রম: ভারতীয় হাইকমিশনার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৩৬
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। পাশাপাশি দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। তিনি আরও জানান, সীমান্ত হাট (বর্ডার হাট) ও বেশ কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সেগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হবে।
তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।