হাদি হত্যার কথা উঠতেই সংসদে বসে কাঁদলেন হাসনাত আবদুল্লাহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৩:১২
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবেগঘন এক মুহূর্তের সৃষ্টি হয় যখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বক্তব্য দিচ্ছিলেন। এসময় তার বক্তব্য শুনে পাশে বসা দলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফুঁপিয়ে কেঁদে ফেলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত অধিবেশনে সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের সামনে নাহিদ ইসলাম হাদি হত্যার ঘটনা নিয়ে কথা বলার সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। বক্তব্য চলাকালে পাশের আসনে বসে থাকা হাসনাত আবদুল্লাহকে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও এই আবেগঘন দৃশ্যটি সংসদে উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।