প্রধানমন্ত্রী তারেক রহমানকে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আখ্যা শামা ওবায়েদের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:০২
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। সোমবার (১৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, খাল খনন কর্মসূচি শেষে মঞ্চে বসে প্রধানমন্ত্রী জনতার দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার পরনে থাকা প্যান্টে কাদা লেগে থাকতে দেখা যায়।
ওই দিন সারাদেশে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালের মাটি কেটে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন তিনি।
ছবির ক্যাপশনে শামা ওবায়েদ লিখেছেন, “শহীদ জিয়ার প্রতিচ্ছবি।” এ মন্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে শহীদ জিয়ার মতো জনগণের পাশে থাকা একজন সেবক হিসেবে তুলে ধরেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।