বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৬:২৫

সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক সমমানের (এসএসসি) পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পরীক্ষার বিষয়সংখ্যা কমিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত পরীক্ষার নিরাপত্তা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্তের খসড়া চূড়ান্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরীক্ষার মান অক্ষুণ্ন রেখে বিষয়সংখ্যা কমানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় একক প্রশ্নপত্র প্রবর্তনের পরিকল্পনা চলছে। তিনি উল্লেখ করেছিলেন, “দেশের সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড থাকা উচিত। বিশ্বব্যাপী যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো একই প্রশ্নপত্রে নেওয়া সম্ভব হয়, তবে আমাদের দেশেও এটি করা সম্ভব। আগামী বছর থেকে এ পদ্ধতি চালু করার বিষয়ে আমরা ভাবছি।”

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top