বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

পাইরেসির শিকার সাকিবের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৭:১২

সংগৃহীত

শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হওয়ার পর থেকেই জটিলতার মুখোমুখি হয়েছে। সার্ভার সমস্যার কারণে বেশ কিছু হলে সিনেমার প্রদর্শন বন্ধ হয়ে যায়, যার ফলে অনেক দর্শক টিকিট থাকা সত্ত্বেও ছবি দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এই ঘটনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এতে ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, পাইরেসি রোধে দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। দর্শকদেরও অনলাইনে অবৈধ কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, কে কিভাবে ভিডিও ক্লিপগুলো প্রকাশ করেছে তা তারা জানে না। পর্যবেক্ষণে দেখা গেছে, মূলত হলের ভেতরে প্রিন্ট বসিয়ে কেউ ফোনে ধারণ করে তা অনলাইনে ছড়াচ্ছে। এই আইডিগুলো শনাক্ত করা গেলে প্রদর্শন বন্ধ করা সম্ভব হবে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানের বিপরীতে দুই নায়িকা দেখা গেছে— তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী।

দর্শক ও শাকিবিয়ানদের একাংশের মতে, সিনেমার নির্মাণ তাড়াহুড়োর ছাপ বহন করছে। ভিএফএক্স, সাউন্ড ও গানগুলো নিয়েও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে শাকিব খানের নামেই সিনেমাটি এগুচ্ছে, দর্শক প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top