খেলোয়াড়রা দলীয় রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:০০
প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। সোমবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনাদের রাজনৈতিক দল নয়, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। দেশের ও বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চ মর্যাদার আসনে বসাতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে এবং ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, “যতক্ষণ খেলোয়াড়দেরকে ধারাবাহিক নীতিমালার আওতায় আনা হবে, ততক্ষণ তারা তাদের পছন্দের খেলাকে পেশা হিসেবে অবাধে গ্রহণ করতে পারবেন।”
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সভাপতিত্ব করেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে শাপলা হলে ফটোসেশনে অংশ নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।