সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ইরানের নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:৩১

সংগৃহীত

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি ইসরায়েলের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

আইআরজিসি জানিয়েছে, তাংসিরি দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের প্রতিরক্ষা শক্তিশালী করার কাজে নিয়োজিত ছিলেন। তার অনুপস্থিতি সত্ত্বেও নৌবাহিনী হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং শত্রুকে আঘাত হেনেছে।

তাংসিরি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তদারকিতে নিযুক্ত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এবং ২০১৯ সালে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top