জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর ঘটনা ঘটেছে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার।
সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
পোস্টে হানজালা লিখেন, সংসদে নামাজ পড়তে গিয়ে একটি মজার ঘটনার মুখোমুখি হন তিনি। নামাজ শেষে এসে দেখেন, তার জুতাটি আর নেই। সেখানে অন্য একটি জুতা পড়ে আছে। তার ধারণা, কেউ ভুল করে তার জুতা নিয়ে গেছেন এবং নিজের জুতা রেখে গেছেন।
ঘটনাটিকে জীবনের ছোট কিন্তু ব্যতিক্রমধর্মী মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, যিনি ভুল করে জুতাটি নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। পাশাপাশি, পোস্টটি যদি সংশ্লিষ্ট ব্যক্তির নজরে আসে, তাহলে জুতাটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও জানান, যিনি তার জুতা নিয়ে গেছেন, তার জুতাটি আগের জায়গাতেই রাখা আছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।