দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৩৪
দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে জানা গেছে, জাহাজটি ইরানের সরাসরি হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের এই বন্দরে অবস্থানকালে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ আল-সালমি লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি একটি ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার (VLCC), যা হামলার সময় পুরোপুরি তেল বোঝাই ছিল।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুবাইয়ের জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, বিশেষায়িত সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
হামলার ফলে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পরিবেশগত ঝুঁকিও বাড়িয়েছে।
এদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।