শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা জাইমা ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখলেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৫:২৩

সংগৃহীত

গতকাল থেকে শোরগোল পড়েছে টক অব দ্য কান্ট্রিতে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান সিনেমা হলে গিয়ে দর্শক হলেন। প্রাথমিকভাবে জানা যায় তারা তানিম নূর পরিচালিত ‘বনতলা এক্সপ্রেস’ দেখার জন্য গেছেন। তবে একাধিক সূত্রের খবর অনুযায়ী, আসলেই তারা বিশ্বজুড়ে আলোচিত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখার জন্যই গিয়েছিলেন।

‘প্রজেক্ট হেইল মেরি’ মানবজাতির অস্তিত্ব রক্ষায় এক সাধারণ বিজ্ঞান শিক্ষকের মহাকাশ অভিযানের গল্পের ওপর নির্মিত। ২০২১ সালে প্রকাশিত অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার পরিচালিত এই সিনেমা বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে।

চলচ্চিত্রে দেখা যায় রায়ান গসলিং অভিনীত রাইল্যান্ড গ্রেস মহাকাশযানে জেগে ওঠেন এবং পৃথিবীকে সূর্যের ক্ষয়শীল আলো থেকে রক্ষা করতে একটি একাকী অভিযানে নামেন। এছাড়া তার সঙ্গে রকি নামক ভিনগ্রহী প্রাণীর গভীর বন্ধুত্বও দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমার চিত্রগ্রহণ, সঙ্গীত এবং অভিনয় একত্রে এটিকে একটি অনন্য অভিজ্ঞতা বানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top