তপশিলি ব্যাংক ও সরকারি-বেসরকারি অফিসে নতুন সময়সূচি ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৬
বাংলাদেশ ব্যাংক দেশের তপশিলি ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে। রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে, আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংকের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত শাখা, উপশাখা বা বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
সরকারও সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশের সব শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে এবং বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।