শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকবে না: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৬:০০

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য। তিনি শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালনের পর দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

নাহিদ বলেন, “সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি বিশেষ সংস্কার পরিষদ গঠন জরুরি। রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারবে না।” তিনি আরও বলেন, অধ্যাদেশগুলো দ্রুত আইন আকারে রূপান্তরিত করতে হবে, তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে যেতে পারে, যা জনগণ মেনে নেবে না।

তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো মেনে নিতে চায় না। নাহিদ ইসলাম জানান, এসব অধ্যাদেশ সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো বাতিল হলে কেউ দায় এড়াতে পারবে না। তিনি ১১ দলের বিক্ষোভ সমাবেশের পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top