শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল এসেছে চট্টগ্রামে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৪

সংগৃহীত

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন বেশি ডিজেল নিয়ে দেশে এসেছে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি তেল ট্যাংকার। রোববার (৫ এপ্রিল) লাইটারিং শেষে জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, এর মধ্যে ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরেই লাইটারিংয়ের মাধ্যমে ছোট জাহাজে খালাস করা হবে, যা অন্তত দুই দফায় সম্পন্ন হবে।

এর আগে শনিবার সিঙ্গাপুর থেকে আসা ২৭,৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে খালাস কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দিচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top