এবার অস্ট্রেলিয়া ভিসা বাতিল করলো শায়খ আহমাদুল্লাহর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪
ইহুদিবিদ্বেষী ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ-এর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও, তার আগেই পুরোনো কিছু বক্তব্য সামনে আসায় বিতর্ক শুরু হয়। ওই ভিডিওতে ইহুদিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র কর্তৃপক্ষ তার বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে বিবেচনা করে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে এর আগেই তিনি দেশটি ত্যাগ করেন।
জানা যায়, ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে তিনি সম্প্রতি সিডনিতে গিয়েছিলেন। সেখানকার পাঞ্চবোল এলাকায় শনিবার সন্ধ্যায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
এর আগে একই ধরনের অভিযোগে আরেক ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি-এর ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।