মার্চে মূল্যস্ফীতি কমেছে ৮.৭১ শতাংশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:২৮
ফেব্রুয়ারির তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার ৮.৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.১৩ শতাংশ।
মূলত খাদ্যদ্রব্যের দাম কম থাকার কারণে এই হ্রাস ঘটেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি ৮.২৪ শতাংশে নেমেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩০ শতাংশ। গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮.৭২ শতাংশ, আর শহরাঞ্চলে কিছুটা কমে ৮.৬৮ শতাংশে দাঁড়িয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।