"এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা"
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৮:০৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর ভাতা ১০ শতাংশ বাড়ানো হচ্ছে, যা সম্ভবত কোরবানি ঈদের সময় থেকে কার্যকর হবে।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর অবস্থান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের কাগজ পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। এমনকি বাথরুমে কাগজ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কেন্দ্র সচিব দায়ী থাকবেন।
তিনি আরও জানান, ১৯৮০ সালের পরীক্ষাবিষয়ক আইন আধুনিকায়ন করা হবে, যাতে ডিজিটাল প্রযুক্তি বা এআই ব্যবহার করে নকলের বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করা যায়।
এর আগে তিনি পরীক্ষায় নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সতর্ক করেন, অনিয়ম প্রমাণিত হলে পরীক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।