মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

স্বাস্থ্য খাতে অনিয়মের কোনো ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৫

সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি এ কথা বলেছেন রোববার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে।

মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান স্বাস্থ্য সংকটের মূল কারণ। স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবার মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে। প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও ওষুধ কোম্পানিগুলোকে এক সরলরেখায় কাজ করতে হবে এবং অনিয়ম রোধে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, স্বাস্থ্যের অনেক কেনাকাটায় দুর্নীতি হচ্ছে। কিছু মানহীন কোম্পানি সুযোগ পেলেও মানসম্মত প্রতিষ্ঠানগুলোকে আটকে রাখা হয়েছে। বিশেষ করে হামের টিকাসহ নির্দিষ্ট সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রক্রিয়ায় একমাত্র কয়েকটি কোম্পানি কাজ পেয়ে আসছিল, যা বন্ধ করা হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবার সকল খাতে—সরকার, ডাক্তার, নার্স এবং ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের—দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে। না হলে খাতে টেকসই উন্নতি সম্ভব নয়।

তিনি আরও উল্লেখ করেন, অনেক কোম্পানির ওষুধে সঠিক উপাদান নেই, অথচ তাদেরকে বাজারে অনুমতি দেওয়া হচ্ছিল। পাশাপাশি ভালো মানের কোম্পানিকে বাধাগ্রস্ত করা হয়েছে। তাই তিন খাত—প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও ওষুধ প্রস্তুতকারক—কে নৈতিকতার এক সরলরেখায় আনা জরুরি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার শুধু পরিকল্পনা নয়, বাস্তব প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি ১০০ ভাগ নির্মূল করা সম্ভব হবে।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top