সংসদে আইসিটি সংশোধন বিল পাস: গুম এখন মানবতাবিরোধী অপরাধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৫:২৬
জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে এ বিলটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই আইনে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা দাবি করেন সরকার গুমের বিচার চায় না, তাদের উদ্দেশ্যে তিনি আইনটি পড়ে দেখার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, গুমের অপরাধের বিচার নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এখন থেকে গুম সংক্রান্ত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে।
এর আগে সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন আইন-২০২৬ বিলও পাস করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।