স্বরাষ্ট্রমন্ত্রীর আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন করলেন জামায়াতের এমপি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:০৯
জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর আসন পরিবর্তন করে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পাশে বসার বিষয়ে প্রশ্ন তুলেন।
মজিবুর রহমান বলেন, বিগত দুইদিনে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার পূর্বের আসন ছেড়ে সর্বোচ্চ আসনের পাশে বসেছেন। তিনি জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী কি তাকে এই সুযোগ বা বিশেষ ছাড় দিয়েছেন। এছাড়া সংসদের নিয়মনীতি যথাযথভাবে বাস্তবায়নের জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিক্রিয়ায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদে আসন পরিবর্তন সম্ভব, এটি পয়েন্ট অব অর্ডারের কোনো বিষয় নয়।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ উত্থাপনের আহ্বান পেলে জানান, “মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।