শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

একাদশে ভর্তিতে গরিব ও মেধাবীদের জন্য ৬ হাজার টাকা সহায়তা দিবে সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

সংগৃহীত

২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার।

এই সহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন চলবে ৩০ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-এর অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত একাদশ ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীরা এ সহায়তার জন্য বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—

  • শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে
  • অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে
  • এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র জমা দিতে হবে

আবেদনের সময় যেসব নথি আপলোড করতে হবে:

  • স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র
  • জন্মনিবন্ধন সনদ
  • পিতা-মাতার এনআইডি
  • অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য       
  • আবেদন ও অর্থপ্রদান প্রক্রিয়া

পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ৬ হাজার টাকা সরাসরি তাদের বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

যোগাযোগ

সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ের মধ্যে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে:

০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬

এই উদ্যোগটি দেশের অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top