টেন্ডার বিরোধকে কেন্দ্র করে জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:০৮
টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য নিশ্চিত করে।
এর আগে সোমবার দুপুরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ডা. আহমেদ হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।