বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সংসদে অসুস্থ এমপি রবিউল বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:০৭

সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় প্রতিনিধি হাফেজ রবিউল বাশার।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে সহায়তা করে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top