সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৫
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এনসিপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে দুপুরে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে বেলা পৌনে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার মুত্রথলীতে পাথর রয়েছে। অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।