বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শাওগাতুল আলম মেট্রোরেলের নতুন এমডি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাওগাতুল আলম। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

এর আগে মো. শাওগাতুল আলম ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তিনি দেশের গুরুত্বপূর্ণ এই গণপরিবহন উন্নয়ন সংস্থার নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top