বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে সংসদে তীব্র মন্তব্য নাহিদ ইসলামের, বিএনপি ও রাষ্ট্রপতির সমালোচনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:০০

সংগৃহীত

৬৯ বা ৯০-এর গণঅভ্যুত্থানের চেয়ে এবারের ২৪-এর গণঅভ্যুত্থান ভিন্নতর, যা মূলত ছাত্রদের নেতৃত্বেই শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই বিপ্লবের অর্জন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি এই আন্দোলনকে কলুষিত করেছে। তিনি আরও দাবি করেন, বিরোধী দলের অবস্থান জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স এবং এ বিষয়ে জাতীয় ঐক্য অপরিহার্য।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি।”

৫ আগস্টের পর শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন ছিল এবং জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। পরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কারণে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এখন যেহেতু নির্বাচিত সরকার রয়েছে, চাইলে রাষ্ট্রপতি পরিবর্তন করা সম্ভব। তার মতে, বিএনপির মধ্যেও যোগ্য ও বিশ্বস্ত লোকজন রয়েছেন যারা এই দায়িত্ব নিতে পারেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top