স্বাস্থ্যখাতে বাজেটে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা, নিয়োগ হবে ১ লাখ কর্মী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৬
আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে অন্তত ১ শতাংশ বরাদ্দ বৃদ্ধির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে পর্যায়ক্রমে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তিনি জানান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিক করার অংশ হিসেবে বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো এবং জনবল সংকট নিরসনে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং উন্নয়নের স্বার্থে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
এছাড়া চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে ধীরে ধীরে প্রিভেনশনভিত্তিক স্বাস্থ্যব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। এতে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
টিকাদান কর্মসূচির অগ্রগতির কারণে ধীরে ধীরে হামের প্রকোপ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন এই স্বাস্থ্য বিশেষ সহকারী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।