সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৭

তারেক রহমান এবং সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ।  ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সাক্ষাৎকার পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামি আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

এর আগে বিএনপির চেয়ারম্যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তারেক রহমান।

দেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top