শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

হাসপাতালে চাঁদাবাজির সঙ্গে যুবদলের সম্পৃক্ততা নেই: মোনায়েম মুন্না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৯

সংগৃহীত

যুবদলের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি মোনায়েম মুন্না।

শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে রাজধানীর সিকেডি হাসপাতাল-এ গিয়ে তিনি বলেন, অভিযুক্ত ঘটনায় যুবদলের কোনো সদস্য জড়িত নয়।

তিনি জানান, মো. মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে কিছু ব্যক্তি যুবদলের সাবেক নেতা পরিচয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে যুবদলের বর্তমান নেতৃত্বের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

যুবদল সভাপতি বলেন, সংগঠনের নাম ব্যবহার করে একটি চক্র অপকর্ম করছে। এমন অভিযোগ তারা বিভিন্ন সময় পেয়েছেন এবং এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানানো ছাড়া তাদের করার কিছু নেই।

তিনি আরও বলেন, রাতেই খবর পেয়ে তিনি ও সংগঠনের সাধারণ সম্পাদক হাসপাতালে যান এবং কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন যে যুবদলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং ভবিষ্যতেও কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top