শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০০:০৫

সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রেজাউল করিম বাদশা উপ-নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় রেজাউল করিম বাদশার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। এছাড়াও শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সরকার মুকুল এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top