জামায়াতে আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার আরমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:৪৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) কে দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, নবনিযুক্ত উপদেষ্টা দলের আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ের দায়িত্ব পালন করবেন।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার আরমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার এই নিয়োগে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
ব্যারিস্টার আরমানের নিয়োগ জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক ও কূটনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।