শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১১:৫৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। আজকের দিনটি এই কর্মশালার শেষ দিন।

শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।

জানা গেছে, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেটসংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হচ্ছে।

এতে অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুন সদস্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। পাশাপাশি সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করছেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top