শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:৫৪

ছবি: সংগৃহীত

আজ শনিবার তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। বিএনপি নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

বিএনপি নেতারা আরও বলেন, পরবর্তীতে এক–এগারোর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সময়ও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়।

তাদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top