রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাসকে হুমকির অভিযোগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১১:২৬

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার সকালে ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যের কারণে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে আদালতে এ মামলার আবেদন করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top