শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদ থেকে সরে যাচ্ছেন জোনায়েদ সাকি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮

ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’ পদ থেকে সরে যাচ্ছেন সংগঠনটির শীর্ষ নেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংগঠনটি শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে প্রধান সমন্বয়কারীর পদত্যাগ এবং দলীয় দায়িত্বের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থাকবেন। এছাড়া দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে সংগঠনটির পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top