শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রাজধানীর কদতলী এলাকায় গ্যাসলাইট কারখানায় আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৪:০৩

সংগৃহীত

রাজধানীর কদতলী এলাকায় এক গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে ফায়ার সার্ভিসকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পৌঁছানোর পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন স্টার নিউজকে বলেন, "দুপুর ১টা ১১ মিনিটে কদতলী এলাকায় গ্যাসলাইট কারখানায় আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।"

তবে কীভাবে আগুন লেগেছে, সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top