গণভোট বাস্তবায়নে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৯
১১ দলীয় জোট আগামী চার দিনে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মাওলানা মামুনুল হক।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে এবং নির্বাচনের আগে দলগুলোর মধ্যে গঠিত ঐকমত্যকে ভেঙে দিচ্ছে। তিনি বলেন, “গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।”
জোটের চার দিনের কর্মসূচি অনুযায়ী:
- ৯ এপ্রিল: বিকেলে গণভোট বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ শুরু হবে।
- ১১ এপ্রিল: সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
- ১২ এপ্রিল: সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
- ১৩ এপ্রিল: ঢাকায় গণভোট বাস্তবায়নের পক্ষে জাতীয় সেমিনার।
মাওলানা মামুনুল হক আরও বলেন, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের পথে এগোচ্ছে। সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তারের মতো কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “নব্য ফ্যাসিবাদকে যেকোনো মূল্যে রুখে দেবে ১১ দলীয় ঐক্য।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।