মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের কৃষি ভাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১১

সংগৃহীত

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে চিন্তা করেন।

তিনি বলেন, তারেক রহমানের কৃষি-ভাবনা নতুন নয়; গত ৮–৯ বছর ধরে তিনি এই বিষয়ে তার পরিকল্পনা ও স্বপ্ন দলের নেতাকর্মীদের সঙ্গে ভাগ করে আসছেন। তার পরিকল্পনাগুলো যে গতিতে এগোচ্ছে, তাতে তিনি তার বাবা শহীদ জিয়ার পথেই হাঁটছেন বলে মন্তব্য করেন রিজভী।

রিজভী আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ রপ্তানিতে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে দেশে চাল আমদানি করতে হলেও, তারেক রহমানের আধুনিক কৃষি উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top