বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকট নিরসনের উদ্বেগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:২৪

সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে একটি সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাব অনুযায়ী, কমিটিতে সরকারি দল থেকে ৫ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সংসদ সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় স্বার্থে উভয় পক্ষের সমন্বয়ে একটি কার্যকর কমিটি গঠন করা প্রয়োজন, যা জ্বালানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিরোধী দলকেও তাদের ৫ জন সদস্যের নাম দ্রুত দেওয়ার আহ্বান জানান।

এদিকে সংসদে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, কমিটির জন্য তারা দ্রুতই ৫ জন সদস্যের নাম প্রস্তাব করবেন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) বিরোধী দলীয় নেতা জ্বালানি সংকট ও জনদুর্ভোগ কমাতে সংসদে আলোচনার প্রস্তাব দেন। তারই ধারাবাহিকতায় সরকার কমিটি গঠনের উদ্যোগ নেয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top