রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৬

সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। এজাজের বিরুদ্ধে মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটে পার্কিং স্থানে দোকান নির্মাণসহ বিভিন্ন প্রকল্প ও সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, অভিযোগ অনুসন্ধানের স্বার্থে এবং এজাজ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন এমন আশঙ্কায় তাকে বিদেশ গমনে নিষিদ্ধ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top