রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

কর্মজীবী নারীদের মন্তব্য ঘিরে পোস্ট শেয়ার, পরে ‘হ্যাক’ দাবি— শাওনের প্রতিক্রিয়া ভাইরাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪২

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সরব থাকেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয়েও তাকে বেশ সক্রিয় ও প্রতিবাদী ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের একটি পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছিল বলে উল্লেখ করা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানায়, দলটির আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। অর্থাৎ বিতর্কিত পোস্টটি হ্যাকিংয়ের ফল হতে পারে বলেও দাবি করা হয়।

এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে মেহের আফরোজ শাওন একটি ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ টেনে লেখেন— কয়েক বছর আগে তার এক পরিচিত ব্যক্তি সামাজিক মাধ্যমে কিছু গোপন ছবি প্রকাশের পর দাবি করেছিলেন যে তার আইডি হ্যাক হয়েছিল এবং পরে তিনি সেটি উদ্ধার করেন। সেই প্রসঙ্গ টেনে শাওন বলেন, তিনি যেমন তখন বিশ্বাস করেছিলেন, এবারও তেমনই বিশ্বাস করছেন। পাশাপাশি তিনি সবাইকে বিষয়টি বিশ্বাস করার অনুরোধ জানান।

শাওনের এই পোস্ট ঘিরেও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ তার অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top