রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৮

সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে এ আগুন লাগলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম জানান, “বাজারের টিনের মার্কেটে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে খড়কুটোর স্তূপে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে আগুন ঘরে ঢুকতে পারেনি, শুধু টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকে গেলে পুরো মার্কেট পুড়ে যেত।”

তিনি আরও জানান, বিষয়টি তারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসির কাছে লিখিতভাবে জানিয়েছেন। সিরাজগঞ্জ-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একটি প্রতিবেদন দিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। ছোট হোক বা বড়, আমরা প্রতিটি ঘটনার যথাযথভাবে নজর রাখছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top