রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

আড়ংয়ে শপিং ব্যাগ না পেয়ে কাঁখে কাপড় নিয়ে বের হলেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০১:০৫

সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন রুমিন ফারহানা। শপিং ব্যাগ না পেয়ে শেষ পর্যন্ত কাঁখে কাপড় নিয়েই শোরুম ত্যাগ করতে হয়েছে তাকে—এমন একটি ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডে অবস্থিত আড়ং-এর একটি শোরুমে। জানা যায়, মায়ের জন্য কাপড় কিনতে সেখানে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

কেনাকাটা শেষে পণ্য বহনের জন্য শপিং ব্যাগ না পেয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। পরে কাঁখে করে কাপড় নিয়ে শোরুম ত্যাগ করেন।

এ সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, কয়েকটি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন তিনি।

ঘটনাটি নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসে তিনি লেখেন, এর আগেও আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে, তবে এবার বিষয়টি বেশ অদ্ভুত লেগেছে। একজন সংসদ সদস্যকে অন্তত ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনলেও তা বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগ না পাওয়া অস্বাভাবিক। পরিবেশ রক্ষার কারণে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তবে বিকল্প ব্যবস্থাও থাকা প্রয়োজন। কিন্তু এখানে গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে হয়েছে।

স্ট্যাটাসে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মানুষের ভালোবাসা ও আস্থার ওপর দাঁড়িয়ে থাকা একটি ব্র্যান্ডের গ্রাহকের প্রতি ন্যূনতম সম্মান ও সুবিধা নিশ্চিত করা দায়িত্বের মধ্যেই পড়ে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top