শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে টিকে থাকতে পারবে না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৯:৫৪

সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা-র একটি ভিডিও বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে হানজালা এই বক্তব্য দেন। ভিডিওতে তিনি বলেন, “গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি, আমাদের কিছু ভাই শিবচরের বিএনপি পক্ষ থেকে অনেক লেখালেখি ও আলোচনা করছেন। আমি নির্বাচিত হওয়ার পর আমাদের নেতারা কাউকে কোনো হুমকি-ধমকি দেয়নি। আমার চুপ থাকা দুর্বলতার পরিচায়ক নয়; আমি শান্তিপ্রিয়।”

তিনি আরও বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বলেছেন, বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। কিন্তু আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে টিকে থাকতে পারবে না। শিবচরে তারা স্থানীয় রাজনীতি করেন, আমি হানজালা করি জাতীয় পর্যায়ের রাজনীতি।”

বক্তব্যের এক পর্যায়ে হানজালা নিজেকে উদার আখ্যা দিয়ে বলেন, “আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আপনাদের বাড়িঘরে কেউ থাকতে পারতো না। পূর্ববর্তী এমপির বিরুদ্ধে কেউ কলমও ধরতে পারেনি, কিন্তু আমি শিবচরের মানুষকে সেই বাকস্বাধীনতা দিয়েছি।”

উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে হানজালা বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top