সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বিমানবন্দর এলাকায় বেবিচক কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের দুই ইউনিট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২০:১২

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনীর দুটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন।

তিনি জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে।

তবে কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top