রোজার সময় বমি বা অজ্ঞান হলে কি ভাঙবে রোজা? ইসলামিক নির্দেশনা জানুন
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৪
রমজান মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত উপবাস রাখেন। আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত ও সান্নিধ্য অর্জনের জন্য মাসজুড়ে রোজা পালন করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোজার সময় অনেকেই ছোট ছোট বিষয় নিয়ে বিভ্রান্ত হন। বিশেষ করে প্রশ্ন ওঠে, রোজার সময় বমি হলে বা অজ্ঞান হয়ে গেলে কি রোজা ভেঙে যাবে।
ইসলামের নির্দেশনা অনুযায়ী, অবাঞ্ছিত বমি হলে রোজা ভাঙবে না। বমি মুখে এসে যদি খাওয়া গিলে ফেলা হয়, তবে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হবে এবং সেই রোজার কাজা করতে হবে; এছাড়াও কাফফারাও দিতে হতে পারে।
যদি কেউ অজ্ঞান হয়ে যায় বা অসুস্থতার কারণে রোজা চালানো সম্ভব না হয় এবং পানাহার বা ওষুধ সেবন করে, তবে পরবর্তীতে সেই রোজার কাজা করতে হবে।
হাদিসে বলা হয়েছে, "যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে, তার রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হবে।" (তিরমিজি, হাদিস: ৭২০; মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৬/১৮০)
রমজানে সঠিকভাবে রোজা পালন এবং ইসলামী বিধি অনুসরণ করাই আল্লাহর সন্তুষ্টি লাভের মূল চাবিকাঠি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।