(২৮ মার্চ) আজকের নামাজের সময়সূচি প্রকাশ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:৩৯
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমানের পরই নামাজের অবস্থান, যা মুসলমানদের জন্য দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, সময়মতো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক।
ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজও রয়েছে, যা একজন মুমিনের আমলকে পরিপূর্ণ করে।
আজ শনিবার, ২৮ মার্চ ২০২৬ ইংরেজি, ১৪ চৈত্র ১৪৩২ বাংলা এবং ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও এর আশপাশ এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো—
নামাজের সময়সূচি (ঢাকা):
- জোহর : ১২টা ০৮ মিনিট
- আসর : ৪টা ২৮ মিনিট
- মাগরিব : ৬টা ১৫ মিনিট
- এশা : ৭টা ৩০ মিনিট
- ফজর (রোববার) : ৪টা ৪০ মিনিট
তবে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে সময়ের সামান্য পার্থক্য রয়েছে। সে অনুযায়ী সময় সমন্বয় করতে হবে—
সময় বিয়োগ করতে হবে:
- চট্টগ্রাম : ৫ মিনিট
- সিলেট : ৬ মিনিট
সময় যোগ করতে হবে:
- খুলনা : ৩ মিনিট
- রাজশাহী : ৭ মিনিট
- রংপুর : ৮ মিনিট
- বরিশাল : ১ মিনিট
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নির্ধারিত সময় জেনে যথাযথভাবে নামাজ আদায়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।