শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

আজকের নামাজের সময়সূচি: শুক্রবারের বিশেষ আমল ও জরুরি নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৮

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের অন্যতম প্রধান উপায় হলো পাঁচ ওয়াক্ত নামাজ। ইসলামের প্রতিটি ইবাদতের মধ্যেই রয়েছে গভীর তাৎপর্য, সৌন্দর্য ও মানবকল্যাণের বার্তা। তাই যত ব্যস্ততাই থাকুক, নির্ধারিত সময়ে অন্তত ফরজ নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য।

আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ জিলকদ ১৪৪৭ হিজরি।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

নামাজের সময়সূচি (ঢাকা):

  • ফজর : ভোর ৪টা ১১ মিনিট
  • জোহর : দুপুর ১২টা ০০ মিনিট
  • আসর : বিকেল ৪টা ৩০ মিনিট
  • মাগরিব : সন্ধ্যা ৬টা ২৮ মিনিট
  • এশা : রাত ৭টা ৪৫ মিনিট

ফজর শুরু (সুবহে সাদিক): ভোর ৪টা ১০ মিনিট

শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ ফজিলতপূর্ণ দিন। এ দিনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল, যা পালন করলে বাড়ে সওয়াব ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভাগভিত্তিক সময়ের পার্থক্য:
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে নামাজের সময় কিছুটা ভিন্নতা থাকতে পারে। সে অনুযায়ী সময় সমন্বয় করতে হবে—

বিয়োগ করতে হবে:

  • চট্টগ্রাম : ৫ মিনিট
  • সিলেট : ৬ মিনিট

যোগ করতে হবে:

  • খুলনা : ৩ মিনিট
  • রাজশাহী : ৭ মিনিট
  • রংপুর : ৮ মিনিট
  • বরিশাল : ১ মিনিট

মুসল্লিদের যথাসময়ে নামাজ আদায় এবং নিরাপদে চলাচলের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top